বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা গ্রামের নওশাদ আলীর ছেলে মাসুদ (২২) এর খন্ডিত লাশ পুলিশ উদ্ধার করেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষ জামাল মোল্লা গ্রুপের সাথে ইসমাইল হোসেন বাহাদুর গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের এক পর্যায়ে জামাল মোল্লা গ্রুপের লোকজন আহত মাসুদকে সংজ্ঞাহীন অবস্থায় অপহরণ করে নৌকায় করে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার আর হদিস পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী শাহজাদপুর থানা পুলিশ পাবনার আমিনপুর থানার রুপপুর ইউনিয়নের কদম শরিফপুর এলাকার যমুনা নদীর দুর্গম চর থেকে মাসুদের দেহের কোমর থেকে পা পর্যন্ত খন্ডিত অংশ উদ্ধার করে। এব্যাপারে শাহজাদপুর থানার এস.আই বাণী ইসরাইল জানান লাশের মুখমন্ডল ও দেহ অংশ এখনও উদ্ধার করা যায়নি। এটি উদ্ধারের চেষ্টা চলছে। খন্ডিত এ অংশ মাসুদের কিনা তা নিশ্চিত হতে ময়না তদন্তের পাশা-পাশি ডি,এন,এ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। এদিকে এ হত্যা ঘটনায় নিহত মাসুদের বাবা নওশাদ আলী বাদী হয়ে প্রতিপক্ষ গ্রুপের ৩৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে। এদিকে খন্ডিত এই লাশ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...