শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল বৃহষ্পতিবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সদস্য ও পৌর সদরের রূপপুর পুরান পাড়া গ্রামের আব্দুল জুব্বার শেখের ছেলে নৃত্য শিল্পী ও মঞ্চ নাটক অভিনেতা আব্দুল বাছেদ (২২) আকষ্মীক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে শাহজাদপুরের সকল স্বজন বন্ধু ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্বতীর্থ বন্ধুরা তাকে এক নজর দেখতে ছুটে যায় তার বাড়ীতে। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। বাদ এশা শাহজাদপুর সরকারী কলেজ মাঠে নামাজের জানাজা শেষে চুনিয়াখালিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় স্বজন উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান হিমু, মোঃ রতন আলী, শাকিল, সুইট, তানজিদ, বিপ্লব, রাহুল, অসীম, সঞ্জয়, সজীব, কৌশিক, চঞ্চল, রাসেল, আজিজুল হক দিপন, স্বর্ণা, তাকিবুন্নাহার প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
