বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

যথাযোগ্য মর্যাদায় সীমিত আকারে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আজ শনিবার (১৫আগস্ট) শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, কালোব্যাচ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন সকাল সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর সূচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা প্রশাসন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী আহম্মদ রফিক, কৃষি অফিসার আব্দুস ছালাম, অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও আশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা আইনজীবি সমিতি দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক