শনিবার, ২১ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও এমএ হান্নান শেখ, শাহজাদপুর: শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংসদ হাসিবুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখা, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, শাহজাদপুর থানা পুলিশ, শাহজাদপুর সরকারি কলেজ, অগ্নিবীণা সংসদ দ্বারিয়াপুরসহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। এছাড়া, শাহজাদপুরে নবগঠিত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব শাহজাদপুরের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয়। বরাবরের মত সবার শেষে উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পুস্পস্তবক করা হয়। সাবেক সাংসদ চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্থানীয় আ.লীগ নেতা শেখ মো: আব্দুল হামিদ লাবলু'র পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, পৌরমেয়র মোঃ নাসির উদ্দিন(দায়িত্ব প্রাপ্ত), উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্ম হাসিব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলি, ওসি মো: খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর থানা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ প্রমূখ। এছাড়া শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সায়ত্বশাষিত সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। ২১শে ফেব্রুয়ারী সকালে প্রভাত ফেরির পরে আলোচনা সভা সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিন ব্যাপী কর্মসুচী পালিত হয়।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...