মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : আজ শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন, এসআই গোলজার হোসেন ও এসআই রীরঙ্গ চন্দ্র মন্ডলসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের ত্রিনাথ ভান্ডার নামক দোকানে অভিযান চালিয়ে ২ ড্রামে মজুদকৃত প্রায় আড়াই’শ লিটার মেয়াদ উত্তীর্ণ ও দূষিত সয়াবিন তেল ও ২’শ ৬০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ছোট বড় ২’শ ৬০ টি প্লাষ্টিকের খালি বোতল উদ্ধার করে। এ সময় পুলিশ ওই দোকানের মালিক ভক্ত কুমার সাহাকে আটক করে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মেয়াদ উত্তীর্ণ ও খাবারের অনুপযোগী সয়াবিন তেল মজুদ ও বিক্রির অপরাধে ত্রিনাথ ভান্ডারের মালিক ভক্ত কুমার সাহাকে ২ লাখ টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল ও প্লাষ্টিকের খালি বোতল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা গেছে, মালিক শাহজাদপুর পৌর এলাকার রায়পাড়া মহল্লার মৃত ফটিক সাহা'র ছেলে ভক্ত কুমার সাহা বিভিন্ন স্থান থেকে কম দামে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল কিনে এনে খালি প্লাষ্টিকের বোতলে ভরে দ্বারিয়াপুর বাজারের গুঁড় পট্টিস্থ তার দোকান ত্রিনাথ ভান্ডারে রেখে বেশি দামে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি