বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
মেয়াদ উর্র্ত্তীণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে শাহজাদপুর উপজেলার নগরডালা বাজারে সেবা ফার্মেসী এন্ড ভেটেরিনারি নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানাগেছে, আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে পশু চিকিৎসক পরিচয় দিয়ে আসছিল। এছাড়া সে নিজেই ডায়া বাজারে একটি ওষুধের দোকন খুলে বসেন। সূত্র জানায়, আবুল কালাম আজাদ পশু চিকিৎসার নামে ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন ধরনের মেয়াদউর্ত্তীণ ও বাতিলকৃত ওষুধ তার দোকানে বিক্রি করে আসছিল। অভিযোগ পেয়ে গতকাল রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মোহাম্মদ হাসিব সরকার ওই দোকান সিলগালা করে দেন। দোকান মালিক আবুল কালাম আজাদ করিম পালিয়ে গেলেও ওই দোকান থেকে নগদ ১০ (দশ ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ ও ভেটেরিনারি সার্জন শহীদুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

জিয়া হত্যার বিচার না করা রহস্যজনক: তথ্যমন্ত্রী

রাজনীতি

জিয়া হত্যার বিচার না করা রহস্যজনক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া দুই দফা ক্ষমতায় থেকেও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বি...

বরিশালে ঈদ বাজারে ক্রেতার ঢল

বাংলাদেশ

বরিশালে ঈদ বাজারে ক্রেতার ঢল

ডেস্ক নিউজঃ বরিশালের ঈদ বাজারে প্রতিদিন ভিড় বাড়ছে। রবিবারও ক্রেতার ঢল নেমেছিল নগরীর চকবাজার এলাকায়। শারীরিক দূরত্বসহ কোন...

শাহজাদপুরে আ.লীগ নেতার পরিবারে ১৬ কার্ড!

শাহজাদপুর

শাহজাদপুরে আ.লীগ নেতার পরিবারে ১৬ কার্ড!

শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ নাছির উদ্দিনসহ তার পরিবারের ১৬ সদস্যদের নামে হৎদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির...

করোনা আক্রান্ত এস আলম পরিরারের ৬ সদস্য

বাংলাদেশ

করোনা আক্রান্ত এস আলম পরিরারের ৬ সদস্য

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও তাঁর প...

করোনায় আক্রান্ত ডা. জাফরউল্লাহকে প্লাজমা থেরাপি প্রয়োগ

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত ডা. জাফরউল্লাহকে প্লাজমা থেরাপি প্রয়োগ

করোনা চিকিৎসায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছ...

বিএনপি’র কেন্দ্রিয় কমিটিতে আলিম খাঁন সহ-প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় বেলকুচিতে মিষ্টি বিতরণ

রাজনীতি

বিএনপি’র কেন্দ্রিয় কমিটিতে আলিম খাঁন সহ-প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় বেলকুচিতে মিষ্টি বিতরণ

বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে আমিরুল ইসলাম খাঁন আলীম সহ-প্রচার সম্পাদক মনোন...