শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। সেইসাথে অবৈধ ড্রেজার, পাইপ ও অবৈধ বালু নিলামে বিক্রি করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ বালু ব্যাবসায়ী সেলিম মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করেন । এসময় দুটি পাইপ নিলামে ৯ হাজার টাকা বিক্রী করে । এদিন বিকেলে হাবিবুল্লানগর ইউনিয়নের ডায়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২৩ টি পাইপ ও একটি আনলোড মেশিন ৪ লক্ষ ২১ হাজার ৫শ টাকায় নিলামে সর্বোচ্চ দরে বিক্রী করেন। এছাড়াও শ্রীফলতলা গ্রামে অবৈধভাবে বালু স্তুপ করে বিক্রী করার দায়ে আঃ হালিম ও জুয়েল নামে দুই ব্যাবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার করে জরিমানা করেন। বিকেলে হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অবৈধ বালু অবৈধভাবে স্তুপ করে বিক্রীর দায়ে হাসমত নামে ব্যাবসায়ীর ওই বালু নিলামে সাড়ে তিন লক্ষ টাকায় নিলামে বিক্রী করে ভ্রাম্যমান আদালত ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
