বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বাঘাবাড়ী নৌ-বন্দরে জাহাজ ও পরিবহনে জরিমানাঃ বিপুল পরিমান নগ্ন পোষ্টার, পর্ণ সিডি ও কাটপিস ফ্লীম জব্দ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস। শাহজাদপুর প্রতিনিধিঃ শনিবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বিভিন্ন সড়কে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে ১৮টি জাহাজ ও ৬টি যানবহনে ১ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬টি মামলা করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, এ দিন সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বিভিন্ন সড়কে ভ্রম্যমান আদালত অভিযান চালায়। এ অভিযান কালে ফিটনেসবিহীন ১৮টি কার্গো-জাহাজকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া ভ্রম্যমান আদালত ফিটনেসবিহীন বিভিন্ন যানবহনে অভিযান চালিয়ে ৬টি গাড়ীতে মামলা ও ৬ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ জরিমানা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সরকার ও শাহজাদপুর থানার এসআই মাহফুজ উপস্থিত ছিলেন। এ ছাড়া এ ভ্রাম্যমান আদালত পৌর সদরের রামবাড়ী এলাকায় অবস্থিত মনিহার সিনেমা হলে অভিযান চালিয়ে নগ্ন পোষ্টার ও কাটপিচ ফ্লীম জব্দ করে পরবর্তীতে বাজারের বিভিন্ন সিডির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগ্ন ও পর্ণ সিডি জব্দ করে। এরপর নগ্ন পোষ্টার, কাটপিচ ফ্লীম ও পর্ণ সিডি গুলো পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...