মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারের রানা কমপ্যাথ থেকে আমান উল্লাহ নামের এক ভূয়া এমবিবিএস ডাক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। সে গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার মেনদি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। শাহজাদপুর থানার এস আই আব্দুল জলিল বলেন, ভূয়া ও জাল সনদ পত্রে সে দীর্ঘ ১ বছর ধরে শাহজাদপুরের এই ক্লিনিকে চাকরি নিয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদ ও সনদপত্র যাচাই বাছাই করে ভূয়া প্রমানিত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে হাজির করে তাকে সাজা দেওয়া হবে

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...