আজ দুপুরে শাহজাদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কুখ্যাত মাদক সম্রাট ও ইউপি সদস্য আবু সায়েম (৫০) কে পুলিশ ১ সঙ্গী সহ গ্রেফতার করেছে। আতিকুর রহমান সুজন (৩৫) নামের ঐ সঙ্গীর বাড়ী জামালপুর জেলার বক্শিগঞ্জ থানার মেছেরচর পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম লাবলু মিয়া। শাহজাদপুর থানার এসআই আব্দুস সালাম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও মাদক সম্রাট আবু সায়েম কে এক সঙ্গী সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, সায়েমের নামে শাহজাদপুর থানায় ফেনসিডিল ইয়াবা সহ মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। তবে কোন ব্যবসায়ী কে অপহরণ করা হয়েছে সে ব্যাপারে কোন কিছু জানায়নি। অপরদিকে গ্রেফতারকৃত আবু সায়েম জানান, তিনি এক বছর ধরে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। কায়েমপুর ইউপি সদস্য বড় আঙ্গারু গ্রামের তার কন্যা জামাতা ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সিদ্দিক মেম্বর ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করিয়েছে। সে কাউকে অপহরণ করেনি বলে দাবি করেন। তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে ফেনসিডিল ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সিদ্দিক মেম্বর কে গ্রেফতারের জোর দাবি জানান। তাকে গ্রেফতার করা হলে বৃ-আঙ্গারু,বড় আঙ্গারু গ্রাম সহ কায়েমপুর ইউনিয়নে মাদক ব্যবসা বন্ধ হওয়ার পাশাপাশি এ অপহরণ নাটকের রহস্য বেড়িয়ে আসবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
