সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত চোলাই মদপানে রুবেল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে । নিহত রুবেল উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লার শহিদুল মুন্সীর ছেলে। সে স্থানীয় মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র। একই সাথে বিষাক্ত চোলাই মদ্যপায়ী অপর ৩ ছাত্র অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন, পৌর এলাকার শক্তিপুর মহল্লার ফটিকের ছেলে মোক্তার (২২), আলমের ছেলে সম্রাট (১৭) ও সাহেব আলীর ছেলে আলামিন (১৮)। এদের মধ্যে মোক্তারের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর গ্রামের মোক্তার, সম্রাট, আলামিন ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লার রুবেল এ ৪ ছাত্র বিষাক্ত চোলাই মদপান করে অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে এদিন রাত ২ টার দিকে রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যেই রুবেল মারা যায়। অপরদিকে, শনিবার সকালে অসুস্থ্য মোক্তার, সম্রাট ও আলামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে আবাসিক চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই এসলাম আলী জানান, ‘শনিবার দুপুরে রুবেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...