বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
'শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন পরিষদের টানা ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, শাহজাদপুর বণিক সমিতির সাবেক সভাপতি, শাহজাদপুর থানা উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ২ বারের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আব্দুল মতিন মোহন দেশ ও দশের কল্যাণে ছিলেন আত্মনিবেদিত মহৎ প্রাণ। তিনি আ.লীগের দূর্দিনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে থানা আ.লীগ ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করে গেছেন। তাঁকে বহুবার রাজনৈতিকভাবে পথভ্রষ্ট করার অপচেষ্টা করা হলেও মুজিবীয় আদর্শের মূর্ত প্রতীক প্রয়াত আব্দুল মতিন মোহন জীবদ্দশায় আওয়ামী লীগকে সংগঠিত করার পথ থেকে বিন্দুমাত্রও বিচ্যুতি হননি। তাঁর অবদান কখনও ভোলার নয়! শাহজাদপুরের মানুষ তাঁকে শ্রদ্ধা চিত্তে আজীবন স্মরণ করবে।' বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে শাহজাদপুরের পোতাজিয়া দ্বি-পার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভার অতিথি ও বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর সভাপতিত্বে এবং পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, আব্দুল মতিন মোহন স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, সেক্রেটারি ডাঃ মিজানূর রহমান প্রমূখ। উক্ত স্মরণ সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা আলী আশরাফ বাচ্চু, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, আলমগীর জাহান বাচ্চু, প্রধান শিক্ষক শামীম হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম- আহবায়ক রাশেদুল হায়দার রাশেদ, কায়েমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো: রাশেদুল হাসান রুবেল, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দীনু প্রমুখ। বক্তারা মরহুমের সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। পরে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।উক্ত স্মরণ সভায় সিরাজগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার জনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...