রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার সকালে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট ও ফুটপাত থেকে অবৈধ সাইন বোর্ড, বিলবোর্ড ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বারবার নোটিশ ও মাইকিং করে কাজ না হওয়ায় অবশেষে শাহজাদপুর পৌর কর্তৃপক্ষ নিজেরাই এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কাজ শুরু করে। শাহজাদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম খান ও কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলাম রঞ্জু জানান, শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর লিখিত এক আদেশবলে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর ও দ্বারিয়াপুর বাজারের সকল ব্যস্ততম রাস্তাঘাট ও ফুটপাত থেকে এ অবৈধ ভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে শহরের অসহনীয় যানজট দূর করা হয়েছে।আগে এ সব স্থানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। ফলে জণদূর্ভোগ চরম আকার ধারণ করেছিল। এছাড়া উত্তরবঙ্গের সর্ব বৃহত্তর তাঁতের কাপড়েরর হাট এখানে হওয়ায় এই যানজট সপ্তাহের চারদিন আরও ভয়াবহ আকার ধারণ করতো।ফলে এই যানজট নিরশনে পৌর কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদে বারবার নোটিশ ও মাইকিং করেও কাজ না হওয়ায় রাস্তা ও ফুটপাত থেকে সড়ে না যাওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এখন এ সব রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় এ দুটি বাজার যানবাহন মুক্ত হয়েছে। পাশাপাশি পথচারিরাও নির্বিগ্নে চলাচল করতে পারছে। কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলাম রঞ্জু আরও জানান, শাহজাদপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও রাস্তা গুলো দখল করে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করায় পৌর নাগর বাসী এতোদিন দূর্বিসহ যানজটের মধ্যে চলাচল করে দূর্ভোগ পোহাচ্ছিল। এ উচ্ছেদের ফলে সে দূর্ভোগ লাঘব হলো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

রাজনীতি

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক,শাহজাদপুর : মারুফ হাসান সুনামকে সভাপতি ও রাসেল শেখকে সাধারণ সম্পাদক করে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের নতু...

শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ

বন্যা

শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি : আজ বুধবার শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় দুস্থ মানুষের মাঝে...