সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলায় নন্দলালপুর গ্রামে বিরোধপুর্ন বাড়ির জায়গার দখল নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় ১০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গ্ররুতর অবস্থায় ১৫ জনকে শাহজাদপুর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মোল্লা গোষ্ঠীর আব্দুল জলিলের ও সরকার গোষ্ঠীর আহম্মদ আলীর সঙ্গে একটি বাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে আহম্মদ আলীর লোকজন ওই বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলতে যায়। এসময় আব্দুল জলিল মোল্লার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাটি ও মারপিটের ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের সমর্থকরা লাঠি, ফালা, রামদা, হলংগা, চাইনিজ কুড়াল, টেটা, বল্লম, ইটপাটকেল ইত্যাদী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে আব্দুল আলিম (৩৬), হাসান আলী (৩২), আরিফ হোসেন (২৮), জলিল মোল্লা (৭০), আয়শা সিদ্দিক (৬০), সাইফুদ্দিন মোল্লা (৬০), রাজ্জাক মিয়া (৬০), ঠান্ডু মিয়া (৪৫), লাবনী খাতুন (১৩), হাসনা বেগম (৫৫), পরিস্কার বানু (৫৫), বাগানী বেগম (৪৫), সাফিয়া খাতুন (৩০), আব্দুুল খালেক (৪০), সাইফুল ইসলাম (৪০), শামীম আহমেদ (৩৫), রফিকুল ইসলাম (৩৫), আসুদা বেগম (৩২), তানিয়া খাতুন (২৮)সহ উভয়পক্ষের ২৫জন আহত হয়। এদের মধ্যে ১৫জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালিন উভয়পক্ষের ১০ বাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পোরজনা ইউপি সদস্য নূরআলম জানান, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে ইতিপূর্বে দুপক্ষের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কোন পক্ষই মিমাংশায় রাজী হননি। যে কারনে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলৈ আসছিলো। গত মঙ্গলবার এরই জের ধরে সংঘর্ষর ঘটনা ঘটলো। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে দুপক্ষের নেতৃত্বদানকারিরা আহত রোগী নিয়ে ব্যস্ত থাকায় তাদের সঙ্গে কথাবলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সূত্রঃ সোনারদেশ২৪ডটকমঃ

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...