নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে টোং দোকান সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহত যুবকের নাম হাসান আলী প্রামানিক (১৭)। আহতরা হলেন, আলী ইসলাম (১৭), আজিজুল (১৭), একরাম (৩৫), রবি (২৫), সোবহান (৪০), মোতালেব (৫৫), ইব্রাহিম (১৮), নবী (১৮), ইয়াছিন (১৭), আবুশ বাশার (১৫) ও সাইদুল (১৮)। গত বৃহস্পতিবার উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই মাকড়কোলা গ্রামের অধিবাসি। ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের শর্তে নিহতর লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসী জানায়, ‘মাকড়কোলা গ্রামের হাফিজুল সরকারের বাড়ির পল্লিবিদ্যুতের মিটার (নং- ০৩১৬৯৬৭) থেকে প্রায় ৫’শ গজ দূরে মাকড়কোলা বাজারের মসজিদে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মোতালেব মোল্লার টিনের টোং দোকানটি ১৬/১৭ জন ব্যক্তি সরানোর সময় অশতর্কতা বসত দোকানটি বিদ্যুতায়িত হয়ে পরে।মূহুর্তে বিদুৎস্পৃষ্টে হাসান নিহত ও বাকিরা আহত হয়। এ সময় পুরো বাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় হাসানের লাশ টোং দোকানের সাথে ঝুলতে থাকে। খবর পেয়ে পল্লিবিদ্যুতের লোকজন ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে। এলাকাবাসি আরো জানায়, গাড়াদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর রবি খানের মধ্যস্ততায় নিহত’র পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের শর্তে পুলিশকে না জানিয়েই আপোষরফার মাধ্যমে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে ইউপি সদস্য রবি খান বলেন,দুর্ঘটনায় মারা যাওয়া হাসানকে দাফন করা হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শাহজাদপুর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হক ও গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতারণ
মিঠুন বসাক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এ প্রাদুর্ভাবজনিত কারনে দুঃস্থ...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
সম্পাদকীয়
কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহানের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার...
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন
এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা... করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এর মধ্যে মরার ওপর খড়ার ঘাঁ ঘূর্ণিঝড় টাউটি। আবহাওয়া বিভাগ বলছে,...
আইন-আদালত
শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ
আন্তর্জাতিক
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'টিকটিকি
