মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আজ সোমবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে উপজেলা বিএনপি ও শহর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি হুসেইন শহিদ মাহমুদ গ্যাদনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন , বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শহর বিএনপি’র সাধারন সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা মাসুদ রানা, তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,তারেক জিয়াসহ বিএনপির প্রবীন নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর টাউন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী গোলাম রব্বানী। ওই ইফতার মাহফিল,আলোচনা সভা ও দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...