মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটালী প্রবাসী যুবকের সাথে ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলো উপজেলা নির্বাহী অফিসার। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়েটি বন্ধ করে। এসময় বড় ও কনে পক্ষকে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে আর্থিক জরিমানাও করা হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর পৌর শহরের পারকোলা গ্রামের চাঁদ আলীর ছেলে ইটালি প্রবাসী যুবক রকিব এর সাথে একই গ্রামের আনোয়ার মন্ডলের নবম শ্রেণী পড়ুয়া মেয়ে উম্মে সালমা খাতুনের (১৪) বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগত অতিথি ও বড়যাত্রীর ভোজন প্রক্রিয়াও শেষ হয়, সবাই বিয়ের মূল আনুষ্ঠানিকতায় ব্যস্ত। তখনি বিয়ে বাড়িতে উপস্থিত হন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। তার উপস্থিতি টের পেয়ে বড় সহ বড়যাত্রীরা চম্পট দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার স্কুলছাত্রী কনের জন্মনিবন্ধন ও প্রয়োজনীয় কাগজ যাচাই শেষে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পরিবারকে ৫ হাজার টাকা ও বরের পরিবারকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন উপস্থিত ছিলেন। ইউএনও উভয় পরিবারের কাছ থেকে বাল্যবিয়ে রোধে লিখিত অঙ্গিকার নামা নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা