রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সাবেক এমপি চয়ন ইসলামের নিজ বাসভবনে বানভাসি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ দিন সকাল ১১ টায় তার নিজ বাসভবন থেকে ৫০০ বানভাসি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন শাহজাদপুরের গনমানুষের নেতা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেস এর আহবায়ক চয়ন ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বানভাসিদের খাদ্য সামগ্রী বিতরণ করছি, একদিকে করোনা অন্যদিকে বন্যা এর মাঝেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত ও বানভাসি মানুষের সহযোগিতা করে আসছি। তিনি বানভাসিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিপদে ধৈর্য্য হারাবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আমরা বানভাসি প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে সহযোগিতা করবো। কেউ না খেয়ে থাকবে না’। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আল মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি রানা, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি সেরাজুল ইসলাম কবির প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...