শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ী - খঞ্জনদিয়ার গ্রামের আবুল খায়ের ও আলহাজ আলীর তাঁত ফ্যাক্টরী ও বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা মুল্যের বাড়ীর দখল নিয়েছে প্রভাবশালী আব্দুল মান্নান গং। আবুল খায়েরের অভিযোগ বাড়ীর সীমানা জটিলতার অযুহাতে তাদের পৈতিক বাড়ীর সিংহভাগ জায়গা মান্নান গং পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় জোর পুর্বক দখল করে নিয়েছে। এতে তাদের পৈতিক সম্পত্তি হারিয়েছে। এই জায়গা নিয়ে ওয়ারিশদের সাথে এক মামলায় আদালতের স্থিতাবস্থা থাকা সত্বেও আদালতের নির্দেশ অমান্য করে তারা জোর পুর্বক এ দখল চালায়। তাদের ভয়ে এলাকাবাসী বাধা দিতেও সাহস পায়নি। অপরদিকে আব্দুল মান্নান দাবী করেন তার আবেদনের প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ আবুল খায়েরের দখলে থাকা আমার রেকর্ডের সম্পত্তির উপর নির্মানকৃত ঘর, তাঁত ফ্যাক্টরী ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে আমার জায়গা আমাকে বুঝে দিয়েছে। আমি কারো বাড়ী অবৈধ ভাবে দখল করিনি। এই উচ্ছেদ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের এ ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বলেন আমরা মেয়রের নির্দেশ পালন করছি। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পৌরসভায় গিয়ে মেয়রের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া তিনি এ প্রসঙ্গে আর কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ উচ্ছেদের সময় প্রতিপক্ষ গ্রুপ বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
