মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকা সহ ১৩ টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অপরদিকে চরকৈজুরি গ্রামের শান্ত মন্ডলের শিশু কন্যা শান্তনা খাতুন(৬)বন্যার পানিতে গোসল করতে গিয়ে গভির পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, রোজার ঈদের কয়েকদিন আগে রাউতারা স্লুইচগেট সংলগ্ন রিং বাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হওয়ার পর গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে যমুনা নদীর অধিকাংশ চর ডুবে যাওয়ায় হত দরিদ্র মানুষ জন চরম বিপাকে পড়েছে। এ ছাড়া পৌর সদরের রূপপুর চর এলাকা সহ শহরের অধিকাংশ নিচু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এ সব এলাকার পথ ঘাট ডুবে যাওয়ায় মানুষ জন নৌকায় করে চলাচল করছে। অপরদিকে উপজেলার ১৩ টি ইউনিয়নের নিচু ও কাঁচা ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে,শাহজাদপুর পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গত ২৪ ঘন্টায় বিপদ সীমার ৩২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে । বন্যার পানি এ ভাবে বৃদ্ধি অব্যাহত থাকলে ২/১ দিনের মধ্যে তা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে । শুক্রবার বিকেলে শাহজাদপুরের রূপপুর চর এলাকায় গেলে হৃদয়,রণজিৎ,গণি মিয়া,রাজু সিদ্দিক,আমেনা বেগম,ফিরোজা খাতুন জানান, এখানকার প্রায় অর্ধ শতাধিক পানি বন্দি মানুষ খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের কাছে গত কয়েক দিনেও কোন সরকারী সাহায্য পৌছেনি। এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সরকারী সাহায্য পেলে তা দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে পৌছে দেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা