শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুরে কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে উপজেলার ১৩টি ইউনিয়নের ২’শ ২টি ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমূখ। স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ ১৩টি ইউনিয়নে বিনামূল্যে ২’শ২ বান্ডিল ঢেউটিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
আন্তর্জাতিক
উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার পরীক্ষা
মহামারী করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। নতুন করে প্রাণঘাতী...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
