মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ফেব্রুয়ারী) সকালে ৩৭ রেজিমেন্ট এয়ার ডিফেন্স আর্টিলারি ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ ম্যারাথন  শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা এর সভাপতিত্বে এ  ম্যারথন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি,বিশেষ অতিথি  উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান শাহজাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন,পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুদ হোসেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ শাহজাদপুর উপজেলা পুরুষ  দলের ১ম স্থান অর্জন করেন  সামিরুল ইসলাম।৫কিঃমিঃ অতিক্রম করতে তিনি ১৮মিঃ ১সেঃ সময় নেন। মহিলা দলের ১ম স্থান অর্জন করেন  সোনিয়া। ৫কিঃমিঃ অতিক্রম করতে তিনি ২৫ মিঃ ৪৮সেঃ সময় নেন।উপজেলার বিভিন্ন  অফিসারদের মধ্য ১ম স্থান অধিকার করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা,  উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ  রহমান ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা