বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুর হাসানকে ঘুষের টাকা না পেয়ে মারপিটের ঘটনায় শাহজাদপুরের শিক্ষক সমাজের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষকরা মৌন মিছিল ও মানববন্ধন করেছে। জানা গেছে গত বুধবার শাহজাদপুর উপজেলার ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান প্রাথমিক শিক্ষা অফিসে কাজের জন্য গেলে এ সময় শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দুপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে আব্দুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেনা, প্রধান শিক্ষক আয়শা খন্দকার স্নীগ্ধা, কামরুন্নাহার, কোরবান আলী, আব্দুস সালাম, উজ্জ্বল হোসেন, মমতাজ শিরিন, ফিরোজা বেগম, আহসান হাবীব প্রমূখ। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দূর্নীতিবাজ ঘুষখোর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায্য বিচার না পেলে শিক্ষকেরা কঠোর আন্দোলনে যাবার হুমকি দেন। তারা বলেন, আমরা জাতির বিবেক কিন্তু আমাদের যে মর্যাদাহানি করেছে তার সুবিচার চাই। ঐ ঘুষখোর কর্মকর্তা কোন ফাইল টাকা ছাড়া সই করেন না। এছাড়া ওই অফিসের কর্মকর্তারা এতই দূর্নীতি পরায়ন হয়েছে যা কল্পনা করা যায় না। অফিসটাকে ঘুষের স্বর্গরাজ্য বানিয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। এ দিকে এ ঘটনায় ওই প্রধান শিক্ষক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। একই দিন বিকেলে পুলিশ অফিস সহকারী আব্দুর রশিদকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...