শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল বিকালে শাহজাদপুর উপজেলা বেলতৈল ইউনিয়নের আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে প্রতিবন্ধী, পরিবেশ ও ফেসবুক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি সহ আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাক আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ আবুল হাসনাত, ওসি (তদন্ত) শাহজাদপুর থানা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনজু আলম মোঃ মনজু আলম, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি শাহজাদপুর জোনাল অফিস মোঃ জুলফিকার রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সাংবাদিক মামুন বিশ্বাস। ৩০ জন প্রতিবন্ধী পরিবারকে নগদ টাকা, ৩০ পিচ কম্বল, ৩০ টি পোশাক বিতরন করেন দি বার্ড সেফটি হাউজ পরিবারের পক্ষ থেকে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
