রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার ব্রি-আঙ্গারু পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারজু খাতুন (৩৬) স্থানীয় ইসমাইল সরদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা জবাই করে হত্যার পর নারজু খাতুনের লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। ভোরে এলাকার লোকজন সেখানে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। উল্লেখ্য, জলাশয়কে কেন্দ্র গত বছর দুই গ্রুপের সংঘর্ষে নিজাম গ্রুপের আব্দুল আউয়াল নামে একজন নিহত হয়। সেসময় নিহতের পরিবার বাদী হয়ে ৪১ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। চলতি মাসে অধিকাংশ আসামির জামিন হওয়ায় গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে আব্দুল্লাহ ও নিজাম গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ইসমাইল সরদারের প্রতিবন্ধী মেয়ের গলকাটা লাশ উদ্ধার নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। নিহত নারজু খাতুনের পরিবারের দাবী, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী নারজুকে বসত ঘর থেকে থেকে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত নিজাম গ্রুপের পক্ষ থেকে বলা হচ্ছে, আউয়াল হত্যা মামলার আসামীরা প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে নিজেরাই হত্যা করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...