শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের আমির ফকিরের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা তানজু খাতুন (১৪) ধর্ষনের শিকার হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম পূর্বচর কৈজুরীর শ্যালো চালক শহীদ মোল্লা (৪৫) তাকে নির্যন বাড়িতে একা পেয়ে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা আমির ফকির বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ই মে সোমবার ভোরে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নির্যন বাড়িতে রেখে ধর্ষিতার মা তহুরা খাতুন পার্শ্ববর্র্তী শ্যালো মেশিনে গরুর ঘাস ধুতে যায়। এই সুযোগে ঐ শ্যালো মেশিনের লম্পট চালক তার অলক্ষে বাড়িতে ঢুকে তার প্রতিবন্ধী কন্যা তানজুকে জোর পূর্বক ধর্ষন করে। এ বিষয়ে গ্রাম্য মাতব্বররা বিচার দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বিচার না দেওয়ায় গতকাল ২৪শে মে রোববার ধর্ষিতার পিতা আমির ফকির বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর শাহজাদপুর থানা পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। মামলা দায়েরের পর ধর্ষক শহীদ মোল্লা গাঁ ঢাকা দিয়েছে। ফলে গত দুদিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এদিকে এ ধর্ষনের ঘটনার প্রতিবাদ ও ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসী গতকাল সোমবার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
রাজনীতি
স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র
আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’
