মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানার বিশেষ পুলিশী অভিযানে ১৪ টি ওয়ারেন্টে ৮ জন আসামীকে গ্রেফতার হয়েছে। আজ গ্রেফতারকৃত ৮ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে এসআই কংকন বিশ্বাস, এসআই ফারুক আযম, এসআই নুরুল হুদা, এসআই ইয়ামিন আলী, এসআই বানী ইসরাইল, এএসআই ফিরোজ সুলতান, এএসআই আফজাল হোসেন, এএসআই কালাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার চকপাইখন্দ এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, চকপাইখন্দ মহল্লার সোহরাব প্রামানিকের ছেলে বাবলু প্রামনিক, মৃত সেফাত উল্লাহর ছেলে সোহরাব আলী, মৃত রিয়াজ প্রামানিকের ছেলে ইয়াদ আলী প্রামানিক, ইয়াদ আলীর ছেলে রবিউল প্রামানিক, আজাদ শেখের পুত্র আশরাফুল শেখ, মৃত রহমত শেখের ছেলে আজাদ শেখ, মৃত রহম শেখের পুত্র ফরহাদ শেখ, ও রাজ্জাক শেখ। তাদের আজ সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...