নিজস্ব প্রতিবেদক : শনিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে। এলাকার শত শত মানুষ লাশটি দেখার জন্য ভীড় জমায়। এলাকাবাসী জানায়, রূপপুর গ্রামের মনুর ছেলে মিঠু (৭) এবং দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (৯) সকালে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয় । এদিন দুপুর গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফিরে আসায় স্বজনেরা সাম্ভাব্য সকল স্থানে ওই ২ স্কুলছাত্রের সন্ধান করতে থাকে । অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় মহল্লার একটি পুকুড়ের পানিতে ডুবে শিশুদুটি মারা যেতে পারে এরূপ সন্দেহ ও অনুমানের ভিত্তিতে বিকেলে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট রূপপুর মহল্লার পীর সাহেবের পুকুরে নেমে শিশুদুটির সন্ধান করার এক পর্যায়ে শিশুদুটির লাশ উদ্ধার করে। নিহত শিশু মিঠু একই মহল্লার প্রতিভা মডেল স্কুলের প্রথম শ্রেণির ও অপর নিহত শিশু ইমরান দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । নিহতদ্বয় মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
