রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ সামগ্রী চুরি করা মালামাল পরিবহনের সময় জনতা এক ভ্যানচালককে আটক করেছে। আটককৃত ভ্যানচালক উপজেলার বাচামারা গ্রামের মৃত জামাল প্রামাণিকের ছেলে আয়নাল প্রামাণিক (৩২)। জানা যায়, ১৮ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন শাহজাদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ পায় মনির কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের ৫ই মে থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে টেকনিক্যাল কলেজের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার জহিরুল ইসলাম জানান, মাঝে মধ্যেই কনস্ট্রাকশন সাইড থেকে মালামাল খোয়া যেতো। বিষয়টি বারংবার শাহজাদপুর থানাকে অবহিত করা হয়েছে। গত ৮ মার্চ রাতে বেশকিছু মূল্যবান নির্মাণ সামগ্রী চুরি হয়। মঙ্গলবার (৯ মার্চ) ভোরে পারকোলা বাজার মসজিদের সামনে দিয়ে চুরি যাওয়া নির্মাণ সামগ্রী নিয়ে একটি ভ্যান শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যানটির গতিরোধ করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত মালামাল গুলো আমাদের কনস্ট্রাকশন সাইড থেকে চুরি যাওয়া মালামাল বলে সনাক্ত করি। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দলা আটককৃত মালামাল ও ভ্যানচালককে থানায় নিয়ে যায়। পরে তার কাছে জিজ্ঞাসাবাদে পুলিশ বেশ কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ পায়। তিনি জানান, আটককৃত ভ্যানচালককে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ সহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করি। মামলার বাকি আসামিরা হলো পারকোলা গ্রামের আমানত জোয়ার্দ্দারের ছেলে শাহিন জোয়ার্দ্দার (৪০), হবি জোয়ার্দ্দারের ছেলে কবির জোয়ার্দ্দার (৩০) ও মোন্তাজ জোয়ার্দ্দারের ছেলে জুয়েল জোয়ার্দ্দার (২২)। আটকৃত ভ্যানচালক আয়নাল প্রামাণিকে বুধবার ১০ মার্চ শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’