বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল (ঢাকা মহানগর দক্ষিণ) এর সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম ছালাম এমবিএ গতকাল সোমবার দুপুরে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিকুল ইসলাম ছালামের সমর্থকেরা জানান, শাহজাদপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল (ঢাকা মহানগর দক্ষিণ) এর সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম ছালাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ধানের শীষ প্রতীকের ভোট ব্যাংক বৃদ্ধি করতে সভা, গণসংযোগ করে এসেছেন। সেইসাথে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এ বিষয়ে শফিকুল ইসলাম ছালাম জানান, ‘দলের জন্য আত্মনিবেদিত প্রাণ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমাকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে শাহজাদপুরকে আধুনিক নগরী গড়তে কাজ করে যাবো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...