সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা মামলায় এক যুবককে ১৯ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অরুপ কুমার গোস্বামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আবু তালেব মন্ডল শাহজাদপুর উপজেলার জয়রামপুর গ্রামের সকিমুদ্দিনের ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুলাই দুপুরে শাহজাদপুর উপজেলার জয়রামপুর হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী লিমা খাতুন স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় বখাটে আবু তালেব মন্ডল তাকে ধারালো অস্ত্রের মুখে জোর পূর্বক তুলে নিয়ে তার বাড়িতে যায়। পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে বাড়ির পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা মোজাম্মেল হক বাদী হয়ে আবু তালেব মন্ডলকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৯ এর ৪ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে মঙ্গলবার এরায় প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...