মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামী সিদ্দিকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোররাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই সামিউল এএসআই রহমান সঙ্গীয় ফোর্সসহ পার্শবর্তী পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন ও আরও ৫ মাস দন্ডপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামী সিদ্দিকুর রহমান (৪৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, 'সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী'র দিকনির্দেশনায় থানার সকল অফিসার, কনস্টেবলগণের আন্তরিক প্রচেষ্টায় ২২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিকুরকে গ্রেফতারে সক্ষম হয়েছি। চলতি মাসে আমরা ৭ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারে সক্ষম হয়েছি। অপরাধী যতই ধূর্ত হোক না কেনো, পর্যায়ক্রমে তাদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। '

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...