শাহজাদপুর প্রতিনিধি :- বৃহস্পতিবার থেকে দুই দিন ব্যাপি বাৎসরিক ওরশ শুরু হচ্ছে। শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহঃ)-এর দুইদিনব্যাপী বাৎসরিক মহাপরিত্র ওরশ শুরু হচ্ছে।ওই ওরশ শরীফ উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান,জাকেরান,ভক্ত ও ধর্মপ্রান মুসুল্লীগন উপজেলার দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর মাজার শরীফে আসতে শুরু করেছেন। দু’দিন ব্যাপী উক্ত ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. খন্দকার মাহবুবুর রহমান,খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।উল্লেখ্য, ইয়ামেনের শাসনকর্তা মোয়াজ-ইব্নে জাবাল এর বংশধর হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ:) সুদূর ইয়ামেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১২৯২-৯৬ ইং সালের মধ্যে নিজ দেশ ত্যাগ করেন।সঙ্গে এসেছিলেন তাঁর তিন ভাগ্নে খাজা কালীন দানিশ মন্দ (রহ:) ,খাজা নূর (রহ:),খাজা আনওয়ার (রহ:),তাদের মাতা (মখদুম (রহ:) এর ভগ্নি),বারোজন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচরবৃন্দ্র।তাঁরা সবাই ৭ টি মতান্তরে ৪০ টি জাহাজ যোগে নদীপথে রওয়ানা হয়ে বোখারায় পৌছে তথাকার সাধক সুফী জালালউদ্দিন বোখারী (রহ:) এর সাথে সাক্ষাত করে কিছু সময় অতিবাহিত করে বাংলার এই অঞ্চলে আগমন করেন।বাংলার এতদ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার করেন এবং শেষ ধর্মযুদ্ধে অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর এক গুপ্তচরের হাতে শহীদ হন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়...
শাহজাদপুর
পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি
আন্তর্জাতিক
আরও ৪ মাস গ্র্যান্ড খতিবকে আল-আকসা মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল
তথ্য-প্রযুক্তি
আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক উড়োজাহাজ
