সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে ৫ নং ওয়ার্ডের দুই পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরাপিত কাউন্সিলর প্রার্থীরা হলেন, আনোয়ার হোসেন দুদু (টেবিল ল্যাম্প), খন্দকার মোস্তাফিজুর রহমান পিযুষ (পাঞ্জাবী)। এ হামলা সংঘর্ষে দুটি বাড়ী ঘর ভাংচুর ও ৬ রাউন্ড গুলি করার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন দুদু। হামলা সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত হানিফ (২৫),স¤্রাট (২৩),নার্গিছ (৪৫), সুজন (২২) এর নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন দুদু জানান, বিনা উস্কানিতে পিযুষের লোকজন তার বাড়ী ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পরিবারের লোকজন কে বেধড়ক মারপিক করে গুরুতর আহত করে। এ সময় ৬ রাউন্ড ফাঁকা গুলি করে একালায় ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও পিযুষের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার সমর্থকেরা গুলি করার বিষয় অস্বীকার করেছে। ফলে তার বক্তব্যও পাওয়া যায়নি। এ হামলা সংঘর্ষের পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...