শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহষ্পতিবার সকাল থেকে সিরাগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান প্রমুখ।
মেলায় ২৫টি প্রতিষ্ঠান ষ্টল স্থাপন করে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইন্টারনেট, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হবে। এ ডিজিটাল মেলা উপলক্ষে শাহজাদপুরে ১টি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গার্লস্ স্কুলে শেষ হয়।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
