শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের পিপিডি ট্রেনিং সেন্টারে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় রিলিফ ইন্টারন্যাশনাল কর্তৃক জুওনোটিক রোগ নিয়ন্ত্রন, প্রতিকার ও সচেতনতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন ২৪ মার্র্চ মঙ্গলবার সমাপ্ত হয়েছে। গত সোমবার সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে শাহজাদপুর, উলল্লাপাড়া ও বেলকুচি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষনে অংশ নেয়। এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাজহারুল ইসলাম আকন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:অরুনাংশু মন্ডল । বক্তব্য রাখেন, রিলিফ ইন্টারন্যাশনালের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: রাজু আহম্মেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাঃ আবু নসর আল মেহেদী, সুমন কুমার বিশ্বাস ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে জুওনোটিক রোগসমুহ যেমন বায়ো-সিকিউরিটি,তড়কা, জলাতঙ্ক, নিপাহ ভাইরাস, বার্ড ফ্লু, যক্ষা, ইবোলা ভাইরাস, সোয়াইন ফ্লু ইত্যাদি রোগ নিয়ে আলোচনা করা হয়।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়...
শাহজাদপুর
পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি
আন্তর্জাতিক
আরও ৪ মাস গ্র্যান্ড খতিবকে আল-আকসা মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল
তথ্য-প্রযুক্তি
আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক উড়োজাহাজ
