মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী শাহজাদপুর সরকারি কলেজ হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে, আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শামীমা আহম্মেদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে যুগ্ম সচিব হারুনর রশিদ, উপসচিব নুরুন্নাহারসহ ৫ জন প্রশিক্ষক উপস্তিত ছিলেন।

উক্ত কর্মশালায় ১৩ টি ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সহকারী শিক্ষা অফিসার, উপজেলা ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, পুরোহিত, ইউপি সদস্যসহ মোট ৪৫৫ জন সদস্য দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ মোকাবেলায় প্রায় ৪ ঘন্টা ব্যাপি এ প্রশিক্ষন দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ