আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার মাদলা গ্রামের সেলিম হোসেন (৩০), শাহান মন্ডল (২২) ও আলাউদ্দিন (২১)। শাহজাদপুর থানা পুলিশ মোবাইল ট্রাকিং করে এদের গ্রেফতার করে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মানিক বিশ্বাসের কাছে মোবাইল ফোনে ও চিঠি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীর এ টাকা পরিশোধ করা না হলে তাকে হত্যা ও তার একমাত্র ছেলে নাজিউর বিশ্বাস নকির (১৪) কে অপহরণ করার হুমকি দেয়। মানিক বিশ্বাস বিষয়টি পুলিশ ও র্যাবকে অবহিত করে। শাহজাদপুর থানা পুলিশ মোবাইল নম্বরটি ট্রাকিং করে গতকাল শনিবার রাতে এ ৩ অপহরণকারীকে আটক করে।পরে আসামী পক্ষের সাথে বাদীর আপস রফা হওয়ায় মুচলেকা নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। ফলে এ ব্যাপারে আর কোন মামলা হয়নি।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
আন্তর্জাতিক
উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার পরীক্ষা
মহামারী করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। নতুন করে প্রাণঘাতী...
