শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে গরু চুরি করে পালানোর সময় ৪ গরুচোরকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে। গরু চোরের উৎপাতের গ্রামবাসী দীর্ঘদিন রাত জেগে পাহারা দেয়ার পর গতকাল সোমবার মধ্যরাতে তাদের আটক করতে সক্ষম হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ মাসে এ গ্রামের ৯টিসহ আশপাশের গ্রামের প্রায় ২৫টি গরু চুরি হয়। এতে গ্রামবাসী দীর্ঘদিন ধরে গরু চুরি ঠেকাতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছিল। এ পাহারায় সোমবার মধ্যরাতে ইঞ্জিনচালিত শ্যালো নৌকাযোগে ওই ৪ চোর আব্বাস আলী খাজার গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাহারাদাররা তাদের ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলো শাহজাদপুর উপজেলার রূপপুর পুরানপাড়া গ্রামের মোস্তফা কামাল ওরফে শামীম ওরফে তুষার ওরফে তুহিন (৪৪), রতনকান্দি উত্তরপাড়া গ্রামের সবুজ(২৭), আশিক (১৯) ও বাগধুনাইল গ্রামের সাদেকুল (২৯)। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে ওই ৪ চোরকে গ্রেফতার করে থানায় আনার চেষ্টা করলে গ্রামবাসীর রোষানলে পড়ে। এমন সংবাদ পেয়ে ওসি শাহিদ মাহমুদ রাতেই ঘটনাস্থলে যান এবং রোষানলে পড়া ৩ পুলিশকে উদ্ধারসহ চোরদের গ্রেফতার করা হয়। সেইসাথে রাত জেগে চোর আটক করে সাহসী ভুমিকা রাখায় কৃষক আব্বাস আলী খাজাকে নগদ ৫’শ টাকা পুরস্কার দেন ওসি। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ইতিপূর্বে এ গ্রামে গরু চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। এ কারণে কোন ব্যবস্থাও নেয়া সম্ভব হয়নি। তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...