মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। জানা গেছে, প্রায় ৮ বছর পূর্বে উপজেলার ডায়া গ্রামের রেজ্জাকের কন্যা রোজিনার ভাটপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মনিরুলের সাথে বিবাহ দেয়া হয়। তাদের ঘরে একটি ৪ বছরের পুত্র এবং ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর বলেন,‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোজিনা অভিমান করে আত্মহত্যা করতে পারে।’ অপরদিকে, শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...