শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি, ময়ূরী, মুনমুন, লক্ষ্মী, শাবনুর, সুন্দরী এভাবে তার খামারে গরুকে নাম ধরে ডাক দেয়া মাত্রই গরুগুলো চলে আসে তার কাছে। মা যেমন সন্তানকে খাবার জন্য ডাক দেয় সেভাবেই গরুগুলো তার কাছে ছুটে আসে। জোবেদা খাতুন তার নিজের গরু এভাবেই রাখালের পাশাপাশি সে নিজেই দেখাশোনা করেন। গরুগুলো নিজে দেখাশোনা করার পাশাপাশি সে একজন ভালো গৃহিণীর দায়িত্বও পালন করে আসছে। গরুর খামারে দেখা যায়, বিভিন্ন জাতের গরুগুলো পালন করার জন্য দুটি রাখাল থাকলেও মূলত জোবেদা খাতুন গরুগুলোকে ঠিকমতো দেখাশোনার দায়িত্ব পালন করেন। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গরুর পিঁছনে ছুটে বেড়ান। ফিজিয়ান, শাহিয়াল, অষ্টেলিয়া, জারসি, ক্রসসহ বিভিন্ন জাতের অধিক মূল্যবান গরু পালন করে আজ সে স্বাবলম্বী। জোবেদা খাতুন জানান, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই লেখাপড়া করে চাকরির পিঁছনে দৌড়ানোর পরিবর্তে গরু পালন করে অনেক টাকার মানুষ হওয়া যায়। আমি তার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। প্রত্যন্ত পল্লী অঞ্চল পোতাজিয়া গ্রামের এই নারী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। গরু পালন করে সে দারিদ্রতাকে জয় করেছে। প্রায় ১৫-২০ বছর ধরে গরু পালন করে ৮/১০ টি গরু থেকে আজ সে ২শ’ থেকে ৩শ’ গরুর মালিক হয়েছে। প্রতিদিন ১১ থেকে ১২ মন দুধ মিল্ক ভিটায় সরবরাহ করছে। এছাড়াও তিনি এলাকায় কারও অনুষ্ঠান বাধলে সে বিনা পয়সায় দুধ তাদের দিয়ে থাকেন এমন কথাও এলাকার মানুষের মাঝে শোনা যায়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...