শুধু তাই নয় শিক্ষার্থীদের চাহিদা পূরনে এবং প্রাইভেট পড়ার ঝামেলা এড়িয়ে ঘরে বসেই পাঠ গ্রহন করতে পারে সে জন্য ভিডিও চিত্রের মাধ্যমে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। তিনি তার সূত্রের প্রয়োগ ব্যাখ্যা সমাধান সব কিছু ক্লাসের মত করে ভিডিও ধারণ করে বাজারে ছেড়েছেন। তার এই ভিডিও সিডি এখন কাহালু ও বগুড়ার বিভিন্ন লাইব্রেরীতে কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়া মেমোরী ও পেনড্রাইভে করে নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে বসে এসব অংক ও জ্যামিতির সমাধান করছে। ল্যাপটপ, নোটবুক, ট্যাব, সিডি প্লেয়ার ও মোবাইল ফোনের সাহায্যে এ বিষয়ে পাঠ গ্রহণ করছে। ফলে তার এ ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ছাত্রÑছাত্রীদের মধ্যে নতুন সাড়া জাগিয়েছে। এই ভিডিও চিত্র বার বার দেখে ঘরে বসেই এ বিষয়ে সমস্যা গুলি সমাধান করছে। ফলে অংক ও জ্যামিতি নিয়ে শিক্ষার্থীদের ভীতি অতি সহজে দূর হয়ে যাচ্ছে। রেজাউল করিম জানান, শুধু স্কুল কলেজ নয়, তার এই সূত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজেও লাগছে। এই সূত্র ব্যবহার করে যে কোন রাস্তাঘাট, বাগান বাড়ি, ভূমি, সিভিল কন্সট্রাকশান, কাঠের কাজের হিসাব হাই ডিফেন্সিয়াল, সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়াই সহজে বের করা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রেও এই সূত্র কাজে লাগবে। উদ্ভাবক রেজাউল করিমের কর্মস্থল বগুড়া কাহালু উপজেলা ডাঃ আব্দুস সোবাহান উচ্চ বিদ্যালয় সহ বগুড়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার এ সূত্র ব্যবহার করে উপকৃত হচ্ছে। কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ায় দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে সূত্র গুলো ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এ ব্যপারে তিনি বগুড়া জেলা শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ও পাঠ্যপুস্তক প্রনয়ন সংস্থা বরাবর আবেদন করেও কোন সারা পাচ্ছেন না। তাই তার উদ্ভাবিত সূত্র গুলো এখনো পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা সম্ভব হচ্ছে না। এ সূত্র গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা হলে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ বিষয়ের বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করা হলে দেশব্যাপী শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে। এ জন্য তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাবোর্ড, বিজ্ঞানবোর্ড, পুস্তক প্রনয়ণ কমিটিসহ সর্বস্তরের সংশ্লিষ্ট সকল সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে আরোও জানিয়েছেন এ সূত্র গুলোর গবেষনা লব্ধ প্রমাণ ও ব্যাখ্যা তার কাজে সংরক্ষিত আছে। এ ব্যাপারে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি প্রস্তুত রয়েছেন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তার কোন পরীক্ষা বা ইন্টারভিউ নিতে চাইলে তিনি তা দিতে প্রস্তুত রয়েছেন। তিনি শিক্ষার্থীদের কল্যানে সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
