বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আগামী ১১ জানুয়ারী শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানী উপলক্ষে দুর্নীতি দমন কমিশন পাবনা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি শাহজাদপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আজ সোমবার শাহজাদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পৌর এলাকায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পরিচালক শেখ গোলাম মওলা, উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংবাদিক সাগর বসাক প্রমূখ। ১১ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের কমিশনার এএফএম আমিনুল ইসলাম গণ শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই গণশুনানীতে সকল শ্রেণিপেশার মানুষকে উপস্থিত থাকতে উদাত্ত আহবান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...