সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে মৃত আকাশের ছেলে ছোরহাব দীর্ঘদিন ধরে খাঁচায় বন্দী ৮ টি পাখি দিয়ে অন্য পাখি শিকার করে বিক্রি করতো। পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস, স্থানীয় ইউ পি সদস্য আবুল কাশেম ও আলাউদ্দিন আজ সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় খাঁচায় বন্দি তিন প্রজাতির ৮টি পাখি উদ্ধার করে।
উদ্ধারকৃত ২ টি বালিহাঁস, ৩টি ঘুঘু ও ৩টি ডাহুক পাখি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, মামুন বিশ্বাস ও আলাউদ্দিন উপস্থিত থেকে পাখিগুলোকে উপজেলা চত্বরে অবমুক্ত করা হয়৷
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, পাখি শিকারী ছোরহাব তার ভুল বুঝতে পেরেছে এবং বন্যপ্রাণী আইন তাকে বুঝিয়ে বলার পর তিনি আর কখনো পাখি শিকার করবেনা এই মর্মে মুচলেকা সাক্ষর দিয়েছে।
উদ্ধার কাজে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক উদ্ধার কাজের সার্বিক পরামর্শ দেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, অবৈধভাবে পাখি শিকার ও কেনাবেচা দ-নীয় অপরাধ। তাই পাখি শিকারি সবাইকে সচেতন করতে হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
