বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আসলাম আলী শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সভাপতি বিমল কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ন সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান তুহিন, সাংবাদিক রাজিব রাসেল, রাসেল সরকার, মাসুদ মোশাররফ এবং সাংবাদিক ও কাউন্সিলর প্রার্থী আসলাম আলী প্রমুখ। এ সময় সাংবাদিক বক্তারা বলেন, পৌরসভা শুধু বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি বন্টনের জায়গা নয়। পৌরসভা হলো, নগর উন্নয়নকারী একটি প্রতিষ্ঠান। যেখানে পরিকল্পনা করে পৌরবাসীর আধুনিক ও স্বাস্থ্যকর জীবন-যাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার উন্নয়নমূলক কর্মসূচী ও পরিকল্পনা বাস্তবায়ন করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের সহকর্মী সাংবাদিক আসলাম আলী নিঃসন্দেহে একজন যোগ্য প্রার্থী। শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিন দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক আসলাম আলী একদিকে যেমন নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে, অপরদিকে কাউন্সিলর নির্বাচিত হলে তিনি পৌরবাসীসহ তার নিজ ওয়ার্ডের জনগণকেও উত্তম সেবা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ আসলাম আলীকে আসন্ন পৌর নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কাউন্সিলর প্রার্থী আসলাম আলী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে সততার সাথে এবং শাহজাদপুরের আমার সকল সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে পৌরসভায় আমি দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্। মতবিনিময় সভার শুরুতে আর টিভি'র স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুকান্ত সেনের অকাল মৃতুতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...