নিজস্ব প্রতিনিধিঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারের হাসি-খুশি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি দোকান থেকে শান্ত ইসলাম ( ১৭ ) নামের এক স্কুল ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। শান্ত জামিরতা কলেজপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে ও জামিরতা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, শান্ত লেখা পড়ার পাশাপাশি জামিরতা বাজারের ওই দোকানে কর্মচারি হিসাবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় কাজ শেষে মঙ্গলবার রাতেও সে ওই দোকানে ঘুমাতে যায়। আশপাশের দোকানদাররা জানায়, ঘুমানোর আগে গভির রাত পর্যন্ত বন্ধুদের নিয়ে দোকানের মধ্যে তাকে আড্ডা দিতে শোনা যায়। বুধবার সকালে বাজারের সব দোকান খোলা হলেও শান্তকে দোকান খুলতে না দেখে আশপাশের দোকানদাররা তাকে ডাকাডাকি করে। এ সাড়া না পেয়ে এক ব্যক্তি ওই দোকনের সাটার টেনে তুলে দেখতে পায় শান্তর লাশ দোকানের ধর্ণার সাথে ঝুলছে। তার চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসেতার লাশ নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এ দিন দুপুরে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায় লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতর মূল কারণ জানা যাবে। সে পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছেনা । এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
