বুধবার, ২২ এপ্রিল ২০২৬
আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও শাহজাদপুর সার্কেল) মো: শরাফত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম (শাহজাদপুর সার্কেল), অায়নাল হক, এসএই (সি.পি.ও), রাজশাহী, থানা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, সাংবাদিক এনামুল হক খোকন, থানার পুলিশ পরিদর্শক আসলাম হোসেন (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং), হাফেজ আব্দুল হাই,কাজী জাহিদুল আলম, ইউপি সদস্য সাহেব আলী, এসআই মতিনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সমাপনী বক্তব্য রাখেন, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্যদানকালে বক্তারা বলেন, ‘পুলিশের মহাপরিদর্শক কমিউনিটি পুলিশিংয়ের স্বপ্নদ্রষ্টা একেএম শহীদুল হক, পিপিএম, বিপিএম, মহোদয়ের নির্দেশনানুযায়ী সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে সিরাজগঞ্জের কমিউনিটি পুলিশিং গতিশীলভাবে পরিচালিত হচ্ছে। কেবলমাত্র আইন দিয়ে সমাজের সকল অপরাধ, কুসংস্কার দূরীভূত সম্ভব নয়। এজন্য সামাজিক গণসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নাই। এলাকায় কোন অপরিচিত লোক দেখলে ও তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করবেন। যে কোন মূল্যে আপনাদের সাথে নিয়ে জঙ্গিবাদ, জুয়া ও মাদক প্রতিহত করা হবে। এছাড়া পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সাথে নিয়ে জুয়া, বাল্যবিয়ে বন্ধসহ নানা অপসংস্কৃতি ও কুসংস্কার থেকে এলাকাবাসীকে সচেতন করার ওপর বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।"এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ ওই ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সুধীমহলসহ এলাকাবাসী ওই সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...