শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মোঃ শফিকুল ইসলাম ফারুকঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সকাল ১০ টায় রবিন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে ব্যাপক জাক জমকপুর্নভাবে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল ,আবুল হাসনাতের সভাপতিত্বে , অফিসার ইনচার্জ রেজাউল হক এর তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, বিশিষ্ঠ শিক্ষাবিদ আঃ আজিজ, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, শাহজাদপুর পৌর সভার প্যানেল মেয়র লিয়াকত হোসেন, রংধনু কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, ফকরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ। এছাড়াও কমিউনিটি পুলিশিং সদস্য, এলাকার সুধিমহল ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শক গ্যালারি থেকে সাধারন মানুষ, পুলিশ ও কমিউনিটি পুলিশের কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে দর্শক গ্যালারি থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে সাধারন মানুষ প্রশ্ন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মানুষের প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনে তার উত্তর দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...