বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ শনিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ উপজেলার নাবাবিলা গ্রামের আলহাজ আব্দুল মান্নানের পুত্র মাসুদ রানা (২২) নামে এক কৃষকের তার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এঘটনার দিন তার স্ত্রী আমেনা খাতুন তার একমাত্র সন্তান দিয়ে বাবার বাড়ি ছিল। থানা পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে এক সন্তানের জনক মাসুদ রানা কৃষি কাজ করলেও পরিবারের কথা অমান্য করে প্রায়ই সে জুয়া খেলতো। এ নিয়ে তার পিতার সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। উল্লেখ্য গত ৬ মাস আগে আব্দুল মান্নানের বড় ছেলে আব্দুল মতিন (২৬)কে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঘরের মধ্যে পাওয়া যায়। মতিনের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। একই পরিবারে দুই ভাইয়ের পরপর আত্মহত্যা এটি হত্যা কিনা তা জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের সুরতহাল তৈরীকারী কর্মকর্তা এস আই আব্দুস সামাদ জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...