শাহজাদপুর প্রতিনিধি: আজ শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ২ শতাধিক হতদরিদ্র দুস্থ্য ব্যক্তিদের মাঝে জনপ্রতি ২০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলাইন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার নেতা আবুল হাসেম,লুৎফর রহমান,আবুল কালাম তালুকদার প্রমূখ নের্তৃবৃন্দ।এ সব অভাবী মানুষ ঈদ উদযাপন উপলক্ষে অনুদানের এ অর্থ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
